বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

যুক্তরাষ্ট্রকে নতুন ৫ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন ৫ শর্ত দিল ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, নতুন করে দেওয়া পাঁচটি শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার কোনো আলোচনা হবে না।

সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা পুনর্গঠনের জন্য পাঁচটি বিষয়কে ‘ন্যূনতম শর্ত’ হিসেবে দেখছে তেহরান।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধবিরতির পরও অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও অবরোধমূলক তৎপরতা ইরানের উদ্বেগ বাড়িয়েছে।

ইরানের দেওয়া নতুন ৫টি শর্ত হলো:

১. সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা (বিশেষ করে লেবাননে)
২. ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার;
৩. জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা
৪. যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান ও
৫. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দেওয়া।

তেহরানের দাবি, আলোচনায় ফিরে যাওয়ার জন্য ন্যূনতম আস্থার পরিবেশ তৈরি জরুরি। আর সেই পরিবেশ গড়ে তুলতেই এসব শর্ত সামনে আনা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা এবং যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দুই পক্ষের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এই উত্তেজনার প্রভাব বিশ্ববাজারেও পড়ছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫