বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

যুক্তরাষ্ট্র-ইরানকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিলেন শেহবাজ

যুক্তরাষ্ট্র-ইরানকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিলেন শেহবাজ

টানা ৪০ দিন যুদ্ধের পর ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুদ্ধাবসান সংক্রান্ত সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে আসার নিমন্ত্রণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ১০ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার নিমন্ত্রণ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলও এই বিরতিতে সায় দিয়েছে।  

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছু সময় পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অভিনন্দন জানান শেহবাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত বিনয় এবং আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে ইসলামি প্রজাতান্ত্রিক ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সকল মিত্রসহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।”

“আমি এই বিচক্ষণ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই দুই দেশের প্রতিনিধিদলকে আগামী  সকল বিরোধ নিষ্পত্তি এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার জন্য ১০ই এপ্রিল, শুক্রবার ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাচ্ছি।”

যুদ্ধবিরতিতে সম্মতির জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের সরকারের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে কাজ করে চলেছে। আমরা আন্তরিকভাবে আশা করি, ‘ইসলামাবাদ আলোচনা’ টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ বয়ে আনবে।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দু’দশক ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব-উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর সেই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় এবং তারই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এই যুদ্ধ বাঁধার এক সপ্তাহ পর অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের আহ্বানে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। পরে এতে যোগ দেয় মিসর এবং তুরস্কও। গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান তাতে ইতিবাচক সাড়া দেয়নি।

পরে ৪ এপ্রিল শনিবার পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান ট্রাম্প। সেই প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য দুই স্তরের পরিকল্পনার উল্লেখ করে বলা হয়েছে, প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ-আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে।

সেই প্রস্তাব পর্যালোচনা করছিল ইরান। তার মধ্যেই গতকাল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ১৫ দিনের জন্য যুদ্ধবিরতি দিতে রাজি আছে যুক্তরাষ্ট্র। ইরান তাতে সম্মতি জানায় এই যুদ্ধের তৃতীয় পক্ষ ইসরায়েলও ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সমর্থন দেয় একই দিন।

সবাই সম্মতি জানানোর পর এক্সে ইরান ও মার্কিন কর্মকর্তাদের পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়ে বিবৃতি দেন শেহবাজ।

সূত্র : এএফপি, এনডিটিভি

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫