বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

যেভাবে রেড লিপস্টিক পরলে সবার নজর কাড়বেন

যেভাবে রেড লিপস্টিক পরলে সবার নজর কাড়বেন

রেড লিপস্টিকের সঙ্গে মোটামুটি সব মেয়েদেরই এক ধরনের আলাদা সম্পর্ক আছে। এটি শুধু একটি মেকআপ প্রোডাক্ট নয়, বরং আত্মবিশ্বাস আর স্টাইলের প্রতীক। রেড লিপস্টিক ঠিকভাবে ব্যবহার করলে আপনাকে সহজে ভুলে যাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, এই লুকের জন্য সবচেয়ে বেশি প্রশংসা আসে অন্য মেয়েদের কাছ থেকেই। তবে সঠিকভাবে ব্যবহার না করলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই রেড লিপস্টিক পরার কিছু গুরুত্বপূর্ণ টিপস জানা জরুরি।

সঠিক শেড বেছে নেওয়া
রেড লিপস্টিকের অনেক ধরনের শেড আছে, আর সঠিক শেড বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত চেরি রেড অনেক ধরনের স্কিন টোনেই ভালো মানায়। ফর্সা ত্বকে ক্রিমসন রেড বা স্কারলেট রেড দারুণ দেখায়। আর ডাস্কি স্কিন টোনের জন্য রুবি রেড বেশ মানানসই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে শেডটি আপনাকে সবচেয়ে ভালো মানায় সেটাকেই বেছে নেওয়া। ট্রেন্ডের চেয়ে নিজের লুককে প্রাধান্য দেওয়া উচিত।

মেকআপের ভারসাম্য রাখা
রেড লিপস্টিক পরলে মুখের অন্য মেকআপ যতটা সম্ভব সাধারণ রাখা উচিত। চোখের ভারী মেকআপ বা অতিরিক্ত ব্লাশ ব্যবহার করলে পুরো লুক ভারী হয়ে যেতে পারে। রেড লিপস্টিক নিজেই একটি স্টেটমেন্ট লুক তৈরি করে, তাই আলাদা করে অতিরিক্ত কিছু যোগ করার প্রয়োজন নেই। চোখে হালকা কাজল বা মাসকারাই যথেষ্ট।

পোশাক ও স্টাইলিং
রেড লিপস্টিকের সঙ্গে পোশাক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সাধারণত কালো, সাদা বা অফ-হোয়াইট রং সবচেয়ে ভালো মানায়। স্ট্রাকচার্ড ডিজাইন বা ক্লিন কাট পোশাক লুককে আরও শক্তিশালী করে তোলে। ওয়েস্টার্ন ড্রেসের ক্ষেত্রে খুব লো-কাট বা অতিরিক্ত বোল্ড ডিজাইন এড়িয়ে চলা ভালো। শাড়ির ক্ষেত্রে ব্লাউজের ডিজাইন হালকা রাখা উচিত যাতে পুরো ফোকাস লিপস্টিকের ওপর থাকে।

চুল ও অ্যাকসেসরিজ
চুলের স্টাইলও লুকের সঙ্গে মানানসই হওয়া উচিত। স্লিক বান, হালকা ওয়েট লুক বা সোজা চুল রেড লিপস্টিকের সঙ্গে দারুণ মানায়।

অ্যাকসেসরিজ হিসেবে অল্প গহনা বেছে নেওয়া ভালো। খুব ভারী কানের দুল বা বড় ঘড়ি ব্যবহার করলে লুক ভারসাম্য হারাতে পারে। চাইলে একদম মিনিমাল স্টাইলেই থাকা সবচেয়ে ভালো।

ঠোঁটের যত্ন
লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভালোভাবে প্রস্তুত করা জরুরি। শুকনো বা ফাটা ঠোঁটে রেড লিপস্টিক কখনোই ভালো দেখায় না। প্রথমে হালকা করে ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। এরপর ভালো মানের লিপ বাম ব্যবহার করুন। এটি ঠোঁটকে নরম ও মসৃণ রাখে এবং লিপস্টিক সুন্দরভাবে বসে।

লিপস্টিক লাগানোর সঠিক নিয়ম
রেড লিপস্টিক দীর্ঘস্থায়ী ও পরিপাটি দেখাতে চাইলে লিপ লাইনার ব্যবহার করা উচিত। প্রথমে ঠোঁটের আউটলাইন এঁকে নিন, এরপর ভেতরটা ভরাট করে লিপস্টিক লাগান। এভাবে লাগালে লিপস্টিক ছড়িয়ে যাবে না এবং লুক অনেক বেশি নিখুঁত দেখাবে।

রেড লিপস্টিকের সঙ্গে অতিরিক্ত গ্লস বা ভারী লেয়ার ব্যবহার করা উচিত নয়। এতে লুক নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে খুব বেশি হাইলাইটার বা শাইনি প্রোডাক্ট ব্যবহার করাও এড়িয়ে চলা ভালো।

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া এড়ানোর টিপস
রেড লিপস্টিক ব্যবহারের সময় অনেকের দাঁতে লেগে যাওয়ার সমস্যা হয়। এটি এড়াতে লিপস্টিক লাগানোর পর ঠোঁটের মাঝখানে হালকা করে আঙুল ঢুকিয়ে বের করে নিন। এতে অতিরিক্ত লিপস্টিক উঠে যাবে এবং দাঁতে লাগার সম্ভাবনা কমে যায়।

রেড লিপস্টিক শুধু একটি প্রসাধনী নয়, এটি আত্মবিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। সঠিক ভাবে বেছে নিলে এই লুককে আরও আকর্ষণীয় করে তোলা যায়।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০