বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

‘ওয়ান-ইলেভেন’ দুই কুশীলব ফখরুদ্দীন ও মইন বর্তমানে কোথায়?

‘ওয়ান-ইলেভেন’ দুই কুশীলব ফখরুদ্দীন ও মইন বর্তমানে কোথায়?

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ অধ্যায়ের দুই প্রধান ব্যক্তি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মইন ইউ আহমেদ এখন কোথায় আছেন—এ নিয়ে নতুন করে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনেও তাদের অবস্থা নিয়ে সমালোচনা দেখা যাচ্ছে।

সূত্রে জানা গেছে, দায়িত্ব ছাড়ার পর প্রথম দিকে ফখরুদ্দীন আহমদ দেশে অবস্থান করলেও ২০০৯ সালের মে মাসে সংসদীয় কমিটির তলবের খবর প্রকাশের পর তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পটোম্যাক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তার দুটি বাড়ি রয়েছে—একটিতে নিজে বসবাস করেন এবং অন্যটিতে তার মেয়ের পরিবার। দীর্ঘদিন প্রবাসে থাকলেও তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নন।

অন্যদিকে, সেনাপ্রধান মইন ইউ আহমেদ ২০০৯ সালের মাঝামাঝিতে অবসর নেন এবং একই বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথমে ফ্লোরিডায় পরিবারের সঙ্গে ছিলেন, পরে ‘মালটিপল মাইলোমা’ ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ফ্লোরিডার পামবিচ এলাকায় অবস্থান করছেন এবং অসুস্থতার কারণে অনেকটাই নির্জন জীবনযাপন করছেন। ঘনিষ্ঠজন ছাড়া কারও সঙ্গে তার খুব বেশি যোগাযোগ নেই।

উল্লেখ্য, ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নানা বিতর্ক থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯