বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

আইন-আদালত

ভিক্ষাবৃত্তির জন্য শিশুর অঙ্গহানি: ৩ জনকে আমৃত্যু, ২ জনকে ১০ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির জন্য শিশুর অঙ্গহানি: ৩ জনকে আমৃত্যু, ২ জনকে ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচর থানার এলাকায় ২০১০ সালে সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার ঘটনায় তিন আসামিকে আমৃত্যু ও দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়িতে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা: সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা: মো. রমজান ও সাদ্দাম।

রায়ের অংশ হিসেবে আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ড আদায় করে ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারাধীন অবস্থায় আসামি শরিফুল ইসলাম ও খন্দকার ওমর ফারুক কারাগারে থাকলেও সালাউদ্দিন, রমজান ও সাদ্দাম পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা শিশুটিকে নির্জন স্থানে নিয়ে লিঙ্গ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে গুরুতর জখম করেছিল। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৫ মে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলার সময় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ম...

২০২৬-০৬-২৪ ১৫:১৩

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪