রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ

শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ

শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারের দাবিতে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

সোমবার (১৬ মার্চ) সংগঠনটির পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান এই নোটিশ পাঠান। এতে সাত দিনের মধ্যে ডিআইজির দেওয়া নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক বিশেষ নির্দেশনায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন—কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত একটি সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর পুনর্গঠন ও সক্রিয় কার্যক্রম চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।

তবে নির্দেশনায় আরও বলা হয়, যেসব নেতাকর্মী এ ধরনের সক্রিয়তায় যুক্ত হওয়ার সক্ষমতা রাখেন না, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের উদ্দেশে এই নির্দেশনা পাঠানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, রেজিস্ট্রি ডাকযোগে ডিআইজির কাছে নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। যা করার, আইনগতভাবেই করব।’

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯