বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ মে থেকে নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অশান্ত নৌরুটের জন্য কিলোমিটার প্রতি জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে রুটভিত্তিক ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌরুটের মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নং ঘাট-মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া চূড়ান্ত করা হয়েছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯