বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

শনিবার থেকে স্বাভাবিক হতে পারে জ্বালানি তেলের সরবরাহ

শনিবার থেকে স্বাভাবিক হতে পারে জ্বালানি তেলের সরবরাহ

জ্বালানি তেল সংগ্রহের জন্য পেট্রলপাম্পগুলোতে চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আশা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম শুক্রবার (২৭ মার্চ) জানান, শনিবার (২৮ মার্চ) থেকে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে পাম্পগুলোতে তেল সংগ্রহের জন্য যে ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। গ্রাহকদের তিনি অনুরোধ করেছেন প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার এবং পাম্পে অযথা ভিড় না করার। তিনি সতর্ক করেছেন, বারবার অনুরোধের পরও যদি সংযত না হন, তবে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, মার্চ মাসে অধিক সরকারি ছুটির কারণে তেলের ধারাবাহিক সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছিল, যার ফলে দেশের কিছু পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি সবাইকে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯