বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

সমঝোতা স্মারকে ইরানের প্রতিনিধি কে?

সমঝোতা স্মারকে ইরানের প্রতিনিধি কে?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারক (এমওইউ)-এ ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

তিনি জানান, এমওইউ স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, যেখানে চূড়ান্ত চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে গুরুত্ব পাবে হরমুজ প্রণালির পরিস্থিতি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠনের বিষয়গুলো।

দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হবে, যা চূড়ান্ত সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্য রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এ প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চায় তেহরান ও ওয়াশিংটন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত শান্তি সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লেবাননে চলমান সংঘাতের অবসান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে আরাঘচি বলেন, এই সমঝোতায় এক পক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্য পক্ষ হিসেবে ইরান ও হিজবুল্লাহকে বিবেচনা করা হচ্ছে।

তার মতে, চুক্তির মূল লক্ষ্য হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, চলমান যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী অবসান নিশ্চিত করা।

তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫