শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর দিলেন আনচেলত্তি

স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর দিলেন আনচেলত্তি

ব্রাজিল ভক্তদের দীর্ঘ বুক ফাটানো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

মিয়ামিতে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় (বৃহস্পতিবার) গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আনচেলত্তিকে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড হাসতে হাসতে সাংবাদিকদের বলেন, ‘নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির।’

নেইমারকে কি শুরু থেকেই খেলানো হবে? এমন প্রশ্নের জবাবে রসবোধের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে একদম ঠিক আছে। যদি ও মাঠে না-ও নামে, ডাগআউটে ওর উপস্থিতি, ওর অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।’

শেষবার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। মন্টভিডিওর সেই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হেরেছিল এবং প্রথমার্ধেই বাঁ-পায়ের হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

এরপর কেটে গেছে দীর্ঘ ৯৮০ দিন (প্রায় ২ বছর ৮ মাস)। চোটের কারণে কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ। ফলে তার ফেরা নিয়ে পুরো মিয়ামির ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে নক-আউটের পথ সচল রেখেছে সেলেসাওরা। তবে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারির দর্শকদের দাবি চেলসি ও রিয়ালের নতুন সেনসেশন এনড্রিককে খেলানোর। এই নিয়ে আনচেলত্তি মজা করে বলেন, ‘আমি জানি ভক্তরা এনড্রিকের জন্য পাগল। তবে আগামীকাল কিন্তু আমাদের স্কোয়াডে নেইমারও থাকছে। এখন ভক্তরা এনড্রিক নাকি নেইমার- কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবে, তা নিয়ে হয়তো দ্বিধায় পড়ে যাবে! তবে আমার মনে হয় তারা দুজনকেই সমান ভালোবাসবে।’

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪