বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

সেপ্টেম্বর বা অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

সেপ্টেম্বর বা অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী নির্বাচনের এই সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি উত্থাপিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের জানান, সরকারের বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো আয়োজন করা হবে। তবে সব সংস্থার মধ্যে শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও এই একই সময়সীমা তথা আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।

জাতীয় সংসদের এই অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী দেশের অন্যান্য উন্নয়ন ও নাগরিক সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন। তিনি জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের ভেতরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণ করা হবে। এই লক্ষ্যে প্রতিটি উপজেলার জন্য ইতিমধ্যে ৬ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ ছাড়া ঢাকা মহানগরীর পানির চাহিদা ও শুদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বর্তমানে দৈনিক পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। ওয়াসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে অত্যাধুনিক কেমিক্যাল পিএসি অ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পানি পরিশোধন করে এবং প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি নমুনা পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে।

একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে জনভোগান্তি দূর করতে ‘ভার্সন ২’ সফটওয়্যার তৈরির উদ্যোগের কথা জানান মন্ত্রী, যেখানে অনলাইন পেমেন্টের সুবিধা থাকবে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছোট কাভার্ড ভ্যানের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণের পরিকল্পনা এবং যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের তথ্যও সংসদে জানানো হয়।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯