শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরশ বাবার দরবারে ভক্তের মিলন মেলা

শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরশ বাবার দরবারে ভক্তের মিলন মেলা

উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরশ অনুষ্ঠিত হচ্ছে। সুফি ভাবধারার নানা ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে শাহজালাল (রহ.)-এর দরগাহ প্রাঙ্গণ পরিণত হয়েছে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর মিলনমেলায়।

ওরশ উপলক্ষে গিলাফ ছড়ানো, শান্তি মিছিল ও শিরনি বিতরণের মতো নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। 

জানা যায়, ১৩০০ খ্রিস্টাব্দের দিকে সিলেটে আগমন ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির। তাঁর আগমনের পর এ অঞ্চলে ইসলাম প্রচারের ব্যাপক বিস্তার ঘটে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকেও হাজারো ভক্ত-অনুরাগী ওরশে অংশ নিতে সিলেটে এসেছেন। তারা নিজেদের পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করছেন। ওরশের অন্যতম আকর্ষণ ছিল রঙবেরঙের গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা।

প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর আদর্শ সম্প্রীতি ও মানবতার শিক্ষা দেয়। তাঁর দেখানো পথ অনুসরণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে এই ঐতিহাসিক আয়োজন এখন এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। 
মাজারের খাদেম মো. সামুন মাহমুদ খান জানান, ওরশ উপলক্ষে খতমে সফিনা, কোরআনখানি ও গভীর রাত পর্যন্ত মোনাজাতের আয়োজন করা হয়েছে। ওরশের সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরাও।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯