বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

রাউজানে ২৩ মাসে ২৮ খুন: মৃত্যুর মিছিলে ১৮ বিএনপি নেতাকর্মী, আতঙ্কে জনপদ

রাউজানে ২৩ মাসে ২৮ খুন: মৃত্যুর মিছিলে ১৮ বিএনপি নেতাকর্মী, আতঙ্কে জনপদ

চট্টগ্রামের রাউজান যেন পরিণত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। গত ২৩ মাসে উপজেলাটিতে খুন হয়েছেন ২৮ জন। এর মধ্যে ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্য দিবালোক ও জনসমাগমের মধ্যে। দিনের আলোয় গাড়ি থামিয়ে সশস্ত্র হামলা, ঘরে ঢুকে গুলি এবং প্রকাশ্যে হামলার মতো ঘটনা এখন রাউজানের নিয়মিত চিত্র। রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে সংঘটিত এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন অনেকে। বিশিষ্টজনদের ভাষ্য, রাজনৈতিক প্রভাবশালীদের কারণেই অস্থির হয়ে উঠেছে এই জনপদ।

পরিকল্পিত টার্গেট কিলিংয়ের শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী। এ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

নিহত মাসুদের ভাই দিদারুল হক বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করার কথা ছিল মাসুদের।

গত দুই বছরে পুলিশের সর্বোচ্চ পদে চারবার রদবদল হয়েছে। চৌকস কর্মকর্তারা আসা-যাওয়ার মধ্যে থাকলেও এসব খুনের সঙ্গে জড়িতদের কাউকেই আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সন্ত্রাসীরা প্রতিবারই তাদের মিশন শেষ করে রাউজানের দুর্গম এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তাদেরকে ধরতে না পারার পেছনে ভৌগলিক কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বিশিষ্টজনদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট ক্ষমতার শূন্যতা, অর্থনৈতিক স্বার্থ এবং স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব রাউজানে সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের ভূমিকা রয়েছে বলেও তারা মনে করেন।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট ক্ষমতার শূন্যতা, অর্থনৈতিক স্বার্থ এবং স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব রাউজানে সহিংসতার মাত্রা বাড়িয়েছে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতিক প্রভাবশালীরা।

এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাবের পাশাপাশি বালু, মাটি, পাহাড় দখল এবং গাছের ব্যবসা নিয়ে বিরোধও রয়েছে। গত দুই বছরে খুন হওয়া ২৮ জনের মধ্যে ১৮ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯