শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

রাজস্থানকে টেক্কা দিয়ে ইতিহাস গড়া দামে বিক্রি বেঙ্গালুরু

রাজস্থানকে টেক্কা দিয়ে ইতিহাস গড়া দামে বিক্রি বেঙ্গালুরু

আইপিএল শুরুর কয়েকদিন আগে বাজার গরম করল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই দিনে দল দুটির মালিকানা পরিবর্তন হলো। গতকাল (মঙ্গলবার) রাজস্থানের পর বিক্রি হয়ে গেল বেঙ্গালুরুও। বিরাট কোহলির দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি দামে রাজস্থানকে টেক্কা দিয়েছে।

বেঙ্গালুরুর পুরুষ ও নারী দলের বর্তমান মালিকানা গ্রুপ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক ঘোষণায় জানিয়েছে, আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রির অনুমোদন দিয়েছে তাদের বোর্ড। এই কনসোর্টিয়ামে আরও রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন ও টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। 

একটি সূত্র জানিয়েছে, ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবির ১০০ শতাংশ মালিকানা। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তারা দায়িত্ব নেবেন। এত দিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামলাতো তারা।

মঙ্গলবারই রাজস্থান বিক্রির খবর প্রকাশ্যে আসে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকায় বিক্রি হয়েছে আইপিএলের প্রথম আসর জয়ী রাজস্থান।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪