বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

রাহুল অরুণোদয়ের বাবা দিবসের চিঠি প্রকাশ্যে, ভক্তদের চোখে অশ্রু

রাহুল অরুণোদয়ের বাবা দিবসের চিঠি প্রকাশ্যে, ভক্তদের চোখে অশ্রু

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জীবনকালে বাবা দিবসকে ঘিরে ছেলের জন্য আবেগঘন একটি চিঠি লিখেছিলেন। গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই চিঠি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে এবং অনেকের চোখে অশ্রু এনে দিয়েছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র চিঠিটি পোস্ট করেছেন।

চিঠিতে রাহুল ছেলেকে জীবন ও দায়বদ্ধতার পাঠ দিয়েছেন। তিনি লিখেছেন, বাবার পক্ষে কখনো নিজেকে “ফাদারস ডে” উদযাপন করা সহজ ছিল না, তবে ছেলের কাছে নিজের ভালোবাসা প্রকাশের জন্য তা করেছেন। রাহুল উল্লেখ করেছেন, তার মা এবং তিনি ১৪ ও ২১ বছর বয়সে বন্ধু হিসেবে শুরু করেছিলেন, শুটিংয়ের সময় সেটের কোনায় আড্ডা দিয়ে নিজেদের বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। তিনি ছেলেকে সতর্ক করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

চিঠিতে তিনি মা হওয়ার সংগ্রাম ও আত্মত্যাগের কথাও তুলে ধরেছেন। লিখেছেন, “আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে তা দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন। তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব, তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে।”

রাহুল ছেলেকে তার উত্তরাধিকার ও অহংকারের জিনিসগুলোও দিয়েছেন। তিনি লিখেছেন, ছেলেকে দিচ্ছেন সব নদী, পাহাড়, জঙ্গল এবং বাংলা ভাষার সমস্ত ঐশ্বর্য। তিনি শেষ করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন যা নিজের ভাগ হিসেবে ছিল।

চিঠিটি তিনি ২০২১ সালের বাবা দিবসে লিখেছিলেন। উল্লেখ্য, ২০২৬ সালের ২৯ মার্চ তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় মর্মান্তিকভাবে মারা যান।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২