বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী

প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারাদেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন নয়, দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে।

সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর আসাদ গেটে ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ আয়োজিত ‘জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা এই আয়োজনকে প্রতিটি জেলায় নিয়ে যেতে চাই। যেন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের কষ্ট করে ঢাকায় আসতে না হয়। আমরা তাদের জেলায় গিয়ে খেলাধুলার আয়োজন করবো। শুধু বছরে একবার নয়, বছরজুড়েই তাদের জন্য বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরি করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভেতরে অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও আগ্রহ রয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিল, সে সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে পারে। আরেকজন বলেছে, সে ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম— সব খেলাই খেলতে পারে। এই আত্মবিশ্বাস ও আগ্রহই প্রমাণ করে, সুযোগ পেলে তারাও অনেক দূর যেতে পারবে।

অভিভাবকদের উদ্দেশ্যে করে আমিনুল হক বলেন, অনেক পরিবার এখনো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের নিয়ে হতাশা বা সংকোচে ভোগেন। অনেকেই সন্তানকে ঘরের বাইরে নিতে চান না।

এ প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শিশুদের সমান গুরুত্ব দিয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তাহলেই তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্যারা অলিম্পিক ক্রীড়াবিদরা এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। আজ যারা এখানে অংশ নিতে এসেছে, তাদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারাবছর তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক, কোচ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯