শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

আইন-আদালত

পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হলো

পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হলো

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী ও আদাবর থানায় দায়ের পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম সোমবার (৩০ মার্চ) এই আদেশ দেন।

গত ১০ মার্চ যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী মো. আরিফ হত্যার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান খায়রুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আর আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় পুলিশ উপপরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান গত ২৯ এপ্রিল খায়রুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আজ আদালতে আসামি খায়রুল হককে হাজির করলে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের চোখে গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২৬ আগস্ট তার বাবা মামলাটি দায়ের করেন।

রুবেল হত্যা মামলায় জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলের সময় পুলিশ ও বিভিন্ন দলীয় নেতাকর্মীরা গুলি চালায়, এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২২ আগস্ট তার বাবা মামলাটি দায়ের করেন।

ওই বছরের ২৪ জুলাই খায়রুল হককে ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি হাইকোর্ট থেকে জামিন পান, তবে মামলাগুলো স্টে শুনানির জন্য বর্তমানে অপেক্ষমাণ আছে।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ম...

২০২৬-০৬-২৪ ১৫:১৩

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪