ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন দক্ষিণ এশিয়ায়। সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তা করা হচ্ছে। একজন কর্মকর্তা বলেন, এমনও হতে পারে ভুটানের পরই তিনি ভারত সফর করবেন। কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সেহেতু তিনি সংক্ষিপ্ত হলেও ভারত সফর করতে পারেন। তবে তা সবই নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর।
সম্প্রতি কয়েকটি দেশের বিদেশি কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।