রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

নীরব আল-আকসা: ১৯৬৭ সালের পর প্রথমবার পবিত্র স্থানটিতে হয়নি ঈদের নামাজ

নীরব আল-আকসা: ১৯৬৭ সালের পর প্রথমবার পবিত্র স্থানটিতে হয়নি ঈদের নামাজ

মুসলিম বিশ্বের আধ্যাত্মিক হৃদয় যেন আজ গভীর নীরবতায় ডুবে গেছে। পবিত্র ঈদুল ফিতরের দিনে তালাবদ্ধ ছিল জেরুজালেমের আল-আকসা মসজিদের ফটক—১৯৬৭ সালের পর এই প্রথম, যখন ঈদের দিনে সম্পূর্ণভাবে মুসল্লিদের জন্য বন্ধ রাখা হলো এই পবিত্র স্থানটি।

ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার মুসল্লি সেখানে পৌঁছালেও, সশস্ত্র নিরাপত্তা বাহিনীর বাধায় তারা মসজিদের ভেতরে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে পুরনো শহরের দেয়ালের বাইরে, খোলা রাস্তায় ঈদের নামাজ আদায় করেন তারা—শীতল কংক্রিটের ওপর দাঁড়িয়ে, ভারাক্রান্ত হৃদয়ে।

নীরব কুদস, স্তব্ধ এক পবিত্র প্রাঙ্গণ

ঈদের সকালে সাধারণত ‘লাব্বাইক’ আর ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর থাকে জেরুজালেম। কিন্তু এবার শহরটি যেন এক ভূতুড়ে নীরবতায় আচ্ছন্ন। টানা ২০ দিন ধরে, বিশেষ করে রমজানের শেষ দশকের পবিত্র রাতগুলোসহ, আল-হারাম আল-শরিফ পুরোপুরি অবরুদ্ধ রাখা হয়েছে।

যদিও এটি ‘নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, ফিলিস্তিনি জনগণ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায় এটিকে ইসলাম ধর্মের প্রথম কিবলার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদারের একটি কৌশল হিসেবেই দেখছে।

এই অবরোধের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। যুক্তরাজ্য থেকে আগত বহু মুসলিম, যারা প্রতি বছর রমজানের শেষ দশকে জেরুজালেমে আসেন, এবার আটকা পড়েছেন হোটেলেই। ডোম অব দ্য রক চোখের সামনে দেখেও তারা প্রবেশ করতে পারছেন না—এ যেন ঈদের দিনে এক গভীর বেদনার প্রতীক।

যুদ্ধের অজুহাত, বদলে যাচ্ছে বাস্তবতা

ধর্মীয় নেতারা, বিশেষ করে শায়খ ইকরিমা সাবরি, মুসল্লিদের আহ্বান জানিয়েছেন—যতটা সম্ভব কাছাকাছি গিয়ে হলেও নামাজ আদায় করতে। এ যেন এক ধরনের আত্মিক প্রতিবাদ।

এদিকে অরগেনাইজেশন অব ইসলামিক করপোরেশন (ওআইসি) এবং আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও আইনি অবস্থার গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে।

ওয়াকফ কর্তৃপক্ষের আশঙ্কা, এই ‘অস্থায়ী’ বন্ধ হয়তো স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত। ইতোমধ্যে মসজিদের ভেতরে আধুনিক নজরদারি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা বসানোর খবরও সামনে এসেছে।

গাজা: ধ্বংসস্তূপের মাঝেও ঈদ

জেরুজালেম যখন নীরব, গাজায় তখন ঈদ এসেছে ধ্বংসস্তূপের মধ্যে। ডেইর আল-বালাহ কিংবা খান ইউনিসের তাঁবু শহরগুলোতে মানুষ খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছে—চারপাশে ভাঙা ঘরবাড়ি, হারানো স্বজনের কবর।

ঈদের তাকবির মাঝেমধ্যে থেমে গেছে ড্রোনের শব্দে, দূরের বিস্ফোরণে। তবুও, ক্ষুধা আর শোকের মাঝেও গাজার মানুষের দৃঢ়তা স্পষ্ট—শিশুরা শুকনো রুটির টুকরো ভাগ করে নিয়েছে মিষ্টির মতো করে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—লেবানন, সিরিয়া, ইয়েমেনের শরণার্থী শিবিরেও ঈদের আনন্দ যেন ম্লান। সেখানে উৎসবের চেয়ে প্রার্থনাই বেশি—মুক্তির জন্য, নিরাপত্তার জন্য।

বিশ্ব প্রতিক্রিয়া ও প্রশ্ন

এই ঘটনার পর আরব লীগ জরুরি বৈঠক ডেকেছে। আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। লন্ডন, নিউইয়র্ক, ইস্তাম্বুলসহ বিশ্বের বড় বড় শহরে সংহতির বিক্ষোভের প্রস্তুতি চলছে।

দিন শেষে প্রশ্ন একটাই, আগামীকাল কি খুলবে আল-আকসার দরজা? নাকি মুসলিম বিশ্ব প্রত্যক্ষ করছে এক দীর্ঘস্থায়ী অবরোধের সূচনা? এই ঈদ তাই আনন্দের নয়, এক গভীর বেদনার প্রতীক হয়ে রইল—একটি নীরব মসজিদ, আর অশ্রুসিক্ত এক উম্মাহর গল্প।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫