বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন দিয়ে গান শোনে না, গানের তালে দোলে না। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ছবি ধারণ করা নিয়েই থাকে ব্যস্ত। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে গান শুনতে আসা সবার উদ্দেশ্যে তিনি বললেন, ‘ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।’

প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন দিয়ে গান শোনে না, গানের তালে দোলে না। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ছবি ধারণ করা নিয়েই থাকে ব্যস্ত। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে গান শুনতে আসা সবার উদ্দেশ্যে তিনি বললেন, ‘ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।'

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘কনফেশন ২: দ্য ফিল্ম’-এর প্রিমিয়ার। এটি ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিল্পী।

অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন নিয়ে তালাবদ্ধ রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। এ বিষয়ে ম্যাডোনা বলেন, ‘এখন মানুষের মধ্যে সবকিছু নথিভুক্ত করে রাখার এক অভ্যাস তৈরি হয়েছে, যেটা আমাদের জীবনযাপনই বদলে দিয়েছে। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।’

সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে গান করেছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার সময় তিনি খেয়াল করেছেন, দর্শক সারিতে সবাই ফোন নিয়ে কতটা ব্যস্ত। ম্যাডোনা বলেন, ‘কোচেলায় পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ। কিন্তু মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে দেখেছি অসংখ্য মোবাইল স্ক্রিন; এটা অস্বস্তিকর। নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যেটা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ মুহূর্ত উপভোগ করার পরিবর্তে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত। এ কারণে আত্মার সেই সংযোগের অনুভূতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’  

আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে ‘কনফেশন ২’ তথ্যচিত্রটি। আর অ্যালবামটি বাজারে আসবে ৩ জুলাই। তবে এখনো পর্যন্ত এই অ্যালবাম নিয়ে কোনো কনসার্ট ট্যুরের খবর দেননি গায়িকা। ১৯ জুলাই ম্যাডোনাকে পাওয়া যাবে ফিফা বিশ্বকাপের ফাইনালে, হাফটাইম শোতে।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২