বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ ভূপাতিতের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করলেও যুদ্ধবিমান এফ-১৮ ভূপাতিতের দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানকে ‘সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত’ করেছে। এ দাবির সমর্থনে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে, যেখানে আকাশে উড়ন্ত একটি জেটকে আঘাত হানার পর নিয়ন্ত্রণ হারাতে দেখা যায় বলে দাবি করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, ইরান কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়নি।

এর আগেও ইরান দাবি করেছিল যে তারা মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু সেন্টকম জানায়, চলমান অপারেশন এপিক ফিউরি-এর সময় ৮ হাজার-এর বেশি যুদ্ধবিমান উড়ানো হলেও একটিও ভূপাতিত হয়নি।

এদিকে, ইরান আরও দাবি করেছে যে তারা একটি মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে। অভিযোগ অনুযায়ী, ইরানের আকাশসীমায় অভিযানের সময় বিমানটি গোলাগুলির শিকার হয়ে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে।

মার্কিন কর্মকর্তারা জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করলেও এটিকে সরাসরি ইরানের হামলা বলে স্বীকার করেননি। তারা জানিয়েছে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং ঘটনাটি তদন্তাধীন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি-এর লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নৌ সক্ষমতা এবং পারমাণবিক অবকাঠামো দুর্বল করা।

এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা এখনও চলমান এবং “ফলপ্রসূ” হলেও চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “আলোচনা চলছে, এবং আমরা অগ্রগতি আশা করছি।”

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বাস্তব অবস্থা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে।

সূত্র : এনডিটিভি

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫