বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে তামিম হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তামিম হাওলাদারের বোনের দায়ের করা নিয়মিত মামলায় তামিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার সকালে উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের মৃত আবদুল জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের কাছে মাদক কেনার জন্য টাকা চান তামিম। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভে তিনি নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর তামিম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে রাতে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় তামিমের বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়ে। বড় ভাই প্রবাসে থাকায় মা ও বোনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন তামিম। দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে অশান্তি ও ভাঙচুরের ঘটনা ঘটাতো।

মামলার বাদী বোন সুলতানা বেগম জানান, তামিমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চারবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রতিবার ফিরে এসে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়ে। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯