শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

কুয়েতে প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা, একাধিক ইউনিটে আগুন

কুয়েতে প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা, একাধিক ইউনিটে আগুন

কুয়েতের প্রধান তেল শোধনাগার মিনা আল-আহমাদিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত এ স্থাপনায় হামলার পর একাধিক কার্যকরী ইউনিটে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা রয়টার্স ও কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী কুয়েত সিটির দক্ষিণে প্রায় ২৮ মাইল দূরে অবস্থিত এই শোধনাগারটি দেশের অন্যতম প্রধান তেল পরিশোধন ও রপ্তানি কেন্দ্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার ফলে কয়েকটি কার্যরত ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জরুরি সেবা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য নিশ্চিত করেছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫