আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে চৌদ্দগ্রামের চিওয়া সুজাতপুর এলাকায় কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি দ্রুত ওভারটেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের বামপাশ ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে বাসটিকে সড়কের পাশে নিয়ে দরজা ও জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। কুমিল্লা হাইওয়ে মিয়ার বাজার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।