শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে ১২ তলা ওই ভবনের নিচতলায় থাকা একটি পোশাক কারখানা ও গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ৩ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে কারখানার মালিককে আটক করা হয়েছে।

কায়রোর গভর্নর ইব্রাহিম সাবের জানান, জেইতুন জেলার সারায়া এল কোব্বা সড়কে অবস্থিত ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের দল দ্রুত গিয়ে ‘কুলিং অপারেশন’ চালায়। ঘটনার পরপরই জরুরি সেবা দলও ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে ৬টি ফায়ার ইঞ্জিন এবং আহতদের উদ্ধারে মোতায়েন করা হয় ১০টি অ্যাম্বুলেন্স।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটির বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণে একটি প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণে তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫