শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের

কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের

কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হওয়ার পর মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানকে ‘শান্ত ও সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আফগানিস্তান অভিযোগ করে বলেছে, তাদের রাজধানী কাবুলের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানি সেনারা বেশ কয়েকবার কাবুলে হামলা চালিয়েছে। তালেবান সরকার সীমান্তপাড়ের হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে- পাকিস্তানের এমন দাবির প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই সংঘাত শুরু হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দুই দেশকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটাতে আহ্বান জানিয়েছে।

পাকিস্তান এ অঞ্চলে চীনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। অন্যদিকে, বেইজিং নিজেকে আফগানিস্তানেরও এক ‘বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে দাবি করে।

বেইজিং জানিয়েছে, চীনের এক বিশেষ দূত দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে এক সপ্তাহ সময় ব্যয় করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘চীন উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে নিজস্ব চ্যানেলগুলো ব্যবহার অব্যাহত রাখবে।’

তিনি আরও বলেন, ‘সংলাপ ও আলোচনাই দুই দেশের মধ্যে সমস্যার সমাধানের একমাত্র কার্যকর উপায়।’

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫