বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

জ্বালানি তেলের সংকট তীব্র, নো পার্কিং মামলার শঙ্কাও

জ্বালানি তেলের সংকট তীব্র, নো পার্কিং মামলার শঙ্কাও

দিন বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট। কোথাও ১২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে, আবার কোথাও সিরিয়াল নিয়ে দেখা দিচ্ছে মারামারির ঘটনাও।

চালকদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির বিরুদ্ধেও নো পার্কিংয়ের মামলা দিচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে অনেক পাম্পই ২৪ ঘণ্টা সচল নেই। পাম্প কর্তৃপক্ষের ভাষ্য, ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ পাওয়া যাচ্ছে, সেটুকুই তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করছেন।

তীব্র গরম আর কাঠফাটা রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ভোগান্তিতে পড়া অনেকে জানান, তাদের অপেক্ষার সময় ১২ থেকে ১৩ ঘণ্টা ছাড়িয়ে গেছে।

সরকারের বিপণন ব্যবস্থার আশ্বাস মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ চালকদের। তারা বলছেন, এই পরিস্থিতিতে জরুরি কাজেও বের হতে পারছেন না। এর মধ্যে আবার নো পার্কিংয়ের মামলার ভয়ও যোগ হয়েছে।

কিছু পাম্পে সিরিয়াল বিক্রি এবং জোর করে লাইনে ঢুকে তেল নেওয়ার অভিযোগে সংঘর্ষের ঘটনাও ঘটছে।

রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহকারী চালকদের দুর্ভোগ আরও বেশি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যতটুকু তেল সরবরাহ পাচ্ছেন, তার বাইরে দেওয়ার সুযোগ নেই।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুর, আসাদগেট ও গাবতলিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুয়েল পাস অ্যাপসের আওতায় থাকা গ্রাহকদের ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। আর যাদের এই সুবিধা নেই, তারা পাচ্ছেন ৫০০ থেকে ৮০০ টাকার তেল।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯