বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

যুক্তরাজ্যের খবর

জ্বালানি খরচ বাড়ায় বিমানের টিকিটের দাম বাড়ানোর ঘোষণা ব্রিটিশ এয়ারলাইন্সের

জ্বালানি খরচ বাড়ায় বিমানের টিকিটের দাম বাড়ানোর ঘোষণা ব্রিটিশ এয়ারলাইন্সের

যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিমান ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (আইএজি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব ইতোমধ্যেই টিকিটের মূল্যে পড়তে শুরু করেছে। যদিও তারা বলছে, বর্তমানে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, তবুও বাড়তি ব্যয়ের চাপ থেকে তারা পুরোপুরি মুক্ত নয়।

আইএজি’র মালিকানাধীন এয়ারলাইনগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, আইবেরিয়া ও এর লিংগাস। এসব সংস্থাও বাড়তি জ্বালানি ব্যয়ের প্রভাবের মুখে পড়ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ায় পুরো বিমান পরিবহন খাতেই চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন মুনাফা কমার আশঙ্কা প্রকাশ করেছে। ইজি জেট ও টিইউআই গ্রুপ সতর্কবার্তা দিয়েছে, আর এয়ার ফ্রান্স–কেএলএম কিছু রুটে অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপ করেছে।

আইএজি জানিয়েছে, আগাম নির্দিষ্ট দামে জ্বালানি কেনার কৌশল তাদের এখন পর্যন্ত কিছুটা সুরক্ষা দিয়েছে। তবে আগামী মাসগুলোতে এই সুবিধা কমে আসবে, ফলে বাজারদরের ওঠানামার প্রভাব আরও বেশি পড়তে পারে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, এ পরিস্থিতিতে বিমান সংস্থাগুলোকে কার্যক্রম সচল রাখতে সরকারের নমনীয়তা প্রয়োজন, বিশেষ করে বিমানবন্দরের স্লট ব্যবস্থাপনায়। এতে করে বাড়তি খরচের চাপ সামলেও যাত্রী ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭