বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক শেষে চলতি মাসের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরো মাসে অন্তত ৮ থেকে ৯ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে।

দেশের প্রধান নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস জানায়, জুলাইয়ে মৌসুমি ভারী বর্ষণের কারণে নদীগুলোর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। কৃষি আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং দৈনিক গড় সূর্যকিরণকাল ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে বিদায়ী জুন মাসের আবহাওয়া পর্যালোচনা করে অধিদপ্তর জানিয়েছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯.৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে অঞ্চলভেদে এই চিত্রে ভিন্নতা ছিল; ময়মনসিংহ ও সিলেটে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুরে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির ঘাটতি ছিল স্পষ্ট।

গত জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, ১৭৮ মিলিমিটার। ৪ জুন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯