বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের গজনবী স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় শহীদ শামীম হাওলাদারের স্ত্রী রোকেয়া বেগম আচমা বলেন, ২০২২ সালের ১৬ জুলাই সর্বপ্রথম শহীদ হন আবু সাঈদ। ২০ জুলাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আমার স্বামী। জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে উঠে, কত মায়ের বুক যে খালি হলো। আমার মতো অনেক নারী বিধবা হয়েছে, সন্তানরা এতিম হয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে। স্বজন হারানোর শূন্যতা কখনোই আমাদের পূরণ হবে না। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নসহ ২৪’র গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারেরও দাবি জানান তিনি।

প্রথমে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া ভোলা জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এরপর জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯