বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলোই দেখিয়েছে, জনগণের রায়কে গায়ের জোরে পাল্টানো কতটা সম্ভব এবং এর ফলে দেশ ও জাতির ক্ষতি হবে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। জনগণের রায়ের প্রতি যারা আস্থা রাখে, তারা কখনোই গায়ের জোর প্রয়োগ করতে চায় না।