বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতাদের জন্য কঠোর হচ্ছে যুক্তরাজ্য: না জানিয়ে বিদেশ ভ্রমণে বিশাল জরিমানার ঝুঁকি

ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতাদের জন্য কঠোর হচ্ছে যুক্তরাজ্য: না জানিয়ে বিদেশ ভ্রমণে বিশাল জরিমানার ঝুঁকি

যুক্তরাজ্যে যারা বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণ করছেন, তাদের জন্য নতুন নীতিমালার আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম চালু হতে যাচ্ছে। এখন থেকে ছুটির কাটাতে বা ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ যেতে হলে ডিডব্লিউপি (DWP) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জানানো বাধ্যতামূলক করা হচ্ছে।‎​‎প্রস্তাবিত নতুন নীতিমালায় বলা হয়েছে, ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতারা বিদেশ ভ্রমণে গেলে তাদের গন্তব্য, ভ্রমণের উদ্দেশ্য এবং কতদিনের জন্য দেশের বাইরে থাকছেন তা আগেভাগেই কর্তৃপক্ষকে জানাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভ্রমণের অর্থের উৎস (Source of Fund) কী, তা-ও ইউনিভার্সাল ক্রেডিট কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে।‎​‎যদি কোনো ব্যক্তি তথ্য না জানিয়ে বিদেশ ভ্রমণ করেন, তবে তিনি বড় ধরনের আইনি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।‎ভ্রমণ শেষে ফেরার পথে বিমানবন্দরেই তাকে জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে।

‎​অর্থদণ্ড: অনিয়ম পাওয়া গেলে সর্বোচ্চ ৫,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।
‎​বেনিফিট স্থগিত: তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা বন্ধ করে দেওয়া হতে পারে।
‎​
‎ জরিমানার টাকা বা বেনিফিটের বাড়তি অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিডব্লিউপি বা এইচএমআরসি (HMRC) কেটে নিতে পারবে।
‎​
‎ভুয়া তথ্য দিয়ে বেনিফিট নেওয়া বন্ধ করতে এখন থেকে গ্রাহকদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগত জীবনযাত্রার ওপর নজরদারি চালানো হবে। কোনো ব্যক্তি যদি মাসে কতবার রেস্টুরেন্টে যাচ্ছেন বা কতটা জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছেন তার ছবি পোস্ট করেন, তবে সেগুলোও ট্র্যাকিং করা হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন বা বড় অংকের ক্যাশ লেনদেন থাকলে তারও সঠিক ব্যাখ্যা দিতে হবে।
‎​বিশেষজ্ঞরা বলছেন, আপনি ইউরোপ, বাংলাদেশ বা বিশ্বের যে প্রান্তেই ভ্রমণে যান না কেন, নিয়ম অনুযায়ী ইউনিভার্সাল ক্রেডিট কর্তৃপক্ষকে অবহিত করাই হবে বুদ্ধিমানের কাজ। অন্যথায় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫