বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

পুরো ইউরোপ জুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেলে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য। ‎​মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত আইএমএফ-এর অর্ধ-বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ছিল, যুদ্ধের কারণে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

‎​পুরো ইউরোপ জুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেলে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য।

‎​মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত আইএমএফ-এর অর্ধ-বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ছিল, যুদ্ধের কারণে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

জ্বালানি তেলের আকাশচুম্বী দাম ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকলেও যুক্তরাজ্যের জন্য পরিস্থিতি হবে উদ্বেগজনক। এ বছর জি-৭ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের প্রবৃদ্ধির হার সর্বনিম্ন হতে পারে। ইতোমধ্যে দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ০.৫% কমিয়ে ০.৮% নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি সরকারি লক্ষ্যমাত্রা ২% এর স্থলে দ্বিগুণ বেড়ে ৪% এ পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

‎​পরিসংখ্যান বলছে, ১৯৮০ সালের পর এমন অর্থনৈতিক পরিস্থিতি কেবল চারবার দেখা গেছে; যার মধ্যে সর্বশেষ ছিল ২০২০ সালের করোনা মহামারি এবং ২০০৮ সালের বিশ্বমন্দা।

‎​আইএমএফ-এর এই সতর্কবার্তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস। ওয়াশিংটনে আইএমএফ-এর বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেন, "ইরান যুদ্ধ আমাদের চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ নয়, কিন্তু এর জন্য যুক্তরাজ্যকে অত্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে।" তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাজ্যের জন্য এই পূর্বাভাস অত্যন্ত উদ্বেগের।

‎​আইএমএফ-এর প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

‎​অর্থনীতির এই জটিল সমীকরণে সাধারণ মানুষের জন্য সামনে কঠিন দিন আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্যে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়েছে। যুদ্ধ এবং ক্ষমতার রাজনীতির যাঁতাকলে সাধারণ মানুষের জীবন এখন চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫