বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরান দাবি করছে ১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংস এবং যুদ্ধবিমান প্রতিহত

ইরান দাবি করছে ১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংস এবং যুদ্ধবিমান প্রতিহত

ইরান জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোনের পাশাপাশি উন্নত যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এই দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ইরানি ইউনিটগুলো শত্রুদের এমকিউ-৯, হার্মিস, লুকাস মডেলের ড্রোন এবং কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব পদক্ষেপ শত্রুপক্ষের আগাম আক্রমণ পরিকল্পনাকে ব্যর্থ করেছে এবং তাদের প্রচারণাকে ভেঙে দিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি আরও জানান, ইরানি সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একত্রে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক পরিচালনা করছে এবং দেশের আকাশসীমা রক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ইরানও প্রতিশোধমূলক হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার ও বিমান চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫