শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার পক্ষে; কারণ হরমুজে মার্কিন অবরোধের কারণে প্রতিদিন তাদের কোটি কোটি ডলার লোকসান হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করে, তাহলে তেহরানকে শান্তি চুক্তিতে আনা সম্ভব হবে না।

গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি বন্ধ থাকুক— এমনটা ইরানও চায় না। তারা চায় এটি খোলা থাকুক— যেন প্রতিদিন তারা এই প্রণালি থেকে ৫০ কোটি ডলার উপার্জন করতে পারে। যেহেতু আমি এই প্রণালি পুরোপুরি অবরোধের নির্দেশ দিয়েছি— তাই এখন নিজেদের ‘মুখ বাঁচাতে’ তারাও হরমুজ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে।”

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেছেন যে ইরান যে হরমুজ প্রণালি খোলা রাখার পক্ষে— তা তিনি জানতে পেরেছেন তিন থেকে চার দিন আগে; তবে ইরানের ইচ্ছা মেনে নিয়ে যদি এই প্রণালি খোলা রাখা হয়— সেক্ষেত্রে ইরানকে শান্তি চুক্তিতে আনা প্রায় ‘অসম্ভব’ হয়ে উঠবে।

ট্রুথ সোশ্যাল পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “চার দিন আগে লোকজন এ ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল। তারা বলেছিল, ‘স্যার, ইরান যত শিগগির সম্ভব হরমুজ থেকে অবরোধের প্রত্যাহার চায়’, কিন্তু যদি আমরা এখন তা করি— তাহলে ইরানের সঙ্গে চুক্তি আর সম্ভব হবে না।”

“সেক্ষেত্রে হয়তো চুক্তির জন্য পুরো ইরানকে, তাদের নেতৃবৃন্দসহ— আমাদের উড়িয়ে দিতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল— ৪০ দিন ধরে যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের উত্তেজনা স্থায়ীভাবে প্রশমণের জন্য সংলাপ একটি শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ঘোষণা করা হয়েছিল এই যুদ্ধবিরতি।

বিরতির তৃতীয় দিন ১১ এপ্রিল ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরের জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি উভয়পক্ষের মধ্যে।

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পরের দিন হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : সিএনএন, এএফপি

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫