শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

হরমুজ প্রণালিতে মানবিক করিডোর চালুর আহ্বান

হরমুজ প্রণালিতে মানবিক করিডোর চালুর আহ্বান

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য ও চিকিৎসাসামগ্রী সরবরাহ মারাত্মক সংকটে পড়েছে। যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পরিবহন খরচ আকাশচুম্বী হয়েছে, যার প্রভাব পড়ছে সবচেয়ে দরিদ্র মানুষগুলোর ওপর। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে হরমুজ প্রণালিতে একটি ‘মানবিক করিডোর’ খোলার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) জরুরি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বব কিচেন বলেন, হরমুজ প্রণালিতে মানবিক করিডোর নিয়ে গুরুতর ও জরুরি আলোচনার সময় হয়েছে। অন্তত আমরা যাতে মানবিক কেন্দ্রগুলোতে আটকে থাকা জরুরি সামগ্রীগুলো গন্তব্যে পাঠাতে পারি।

তিনি সতর্ক করে আরও বলেন, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তবে অনেক হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে আমাদের বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখতে হতে পারে।

তেলের উচ্চমূল্য কেবল সাধারণ মানুষের জীবনই দুর্বিষহ করছে না, বরং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংস্থাগুলোর কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে। সংস্থাটির পরিচালক সিসিল তেরাজ বলেন, তেলের দাম বৃদ্ধি মানুষের জীবন এবং আমাদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার থেকে বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছেছিল। বর্তমানে এর দাম ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলার। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি, খাদ্য, সার ও ওষুধের সরবরাহ কমেছে এবং ব্যয় বেড়েছে।

সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল সাপ্লাই ডিরেক্টর উইলেম জুয়েডমা বলেন, আমরা দুই দিক থেকেই চাপে আছি। একদিকে বিশ্বনেতারা সহায়তার বাজেট কাটছাঁট করছেন, অন্যদিকে সংঘাতের কারণে খাদ্য ও প্রতিটি ওষুধের কিটের দাম বাড়ছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার বাড়লে তাদের শিপিং, জ্বালানি ও খাদ্য পরিবহনে অতিরিক্ত ৩ লাখ ৪০ হাজার ডলার খরচ হয়। তেলের দাম ১০০ ডলারের আশেপাশে থাকলে এ বছর সংস্থাটির অতিরিক্ত ২ কোটি ৭০ লাখ ডলার খরচ হবে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, বর্তমানে ৩ কোটি ১৮ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এর বাইরে আরও ৪ কোটি ৫০ লাখ মানুষ নতুন করে চরম খাদ্য সংকটে পড়তে পারে। ডব্লিউএফপির এক মুখপাত্র জানিয়েছেন, তেলের দাম বাড়ার ফলে আগামী মাসগুলোতে বিশ্বের প্রায় ১৫ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে না।

পরিবহন সংকট কতটা ভয়াবহ, তা বোঝা যায় ডব্লিউএফপির খাদ্য পরিবহনের উদাহরণে। ভারতের মুম্বাই বন্দর থেকে ওমান হয়ে লোহিত সাগর দিয়ে সুদানে পণ্য পরিবহনের প্রচলিত পথটি এখন আর নিরাপদ নয়। ঝুঁকি এড়াতে এখন জাহাজগুলোকে কেপ অব গুড হোপ হয়ে ভূমধ্যসাগর ও সুয়েজ খাল দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। এতে পথ বেড়েছে ৯ হাজার কিলোমিটার এবং সময় লাগছে কয়েক সপ্তাহ বেশি।

আফগানিস্তান, ইয়েমেন ও সোমালিয়ার মতো দেশগুলোতেও খাদ্য ও ওষুধের খরচ বহুগুণ বেড়েছে। বাংলাদেশে ব্র্যাক জানিয়েছে, জ্বালানির সংকটের কারণে তাদের কর্মীরা সপ্তাহে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, যা শরণার্থী এলাকায় তাদের সেবার সময় কমিয়ে দিচ্ছে।

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্সি কোরের নিক জোনস-ব্যানিস্টার। তিনি জানান, বিশ্বের প্রায় ৪৫ শতাংশ বীজ ও সার হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সারের অভাবে কৃষকরা ফসল ফলাতে ব্যর্থ হলে খাদ্য নিরাপত্তাহীনতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। তিনি বলেন, ‘এর প্রভাব পড়বে গৃহযুদ্ধ ও অভিবাসনের ওপর।’

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫