বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

হরমুজ প্রণালীতে ইরানের ‘নতুন নিয়ম’ জারি, জাহাজ চলাচলে কড়াকড়ি

হরমুজ প্রণালীতে ইরানের ‘নতুন নিয়ম’ জারি, জাহাজ চলাচলে কড়াকড়ি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সমর্থিত একটি নতুন সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (পিজিএসএ) জাহাজ চলাচলের জন্য নতুন প্রটোকল বা নির্দেশিকা জারি করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ নামে একটি নথির মাধ্যমে প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে এখন থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অনুমতি নিতে হবে। এতে জাহাজের নাম, পরিচয় নম্বর, মালিকানা, ক্রুদের জাতীয়তা এবং পরিবহনকৃত পণ্যের বিস্তারিত তথ্য দিতে হবে।

সিএনএন জানায়, ওই ফর্মে মোট ৪০টির বেশি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তথ্য অসম্পূর্ণ বা ভুল হলে তার দায়ভার জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক হতে পারে। অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথকে অর্থনৈতিকভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রতিটি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত পারাপার ফি দাবি করা হতে পারে বলেও অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ ধরনের অর্থ প্রদান বা লেনদেন মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নিষিদ্ধ এবং তা করলে নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে এবং হরমুজ প্রণালীকে ঘিরে বৈশ্বিক কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। বর্তমানে ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশ এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

 

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫