শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পের হুমকি, চীনের যুদ্ধবিরতির আহ্বান

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পের হুমকি, চীনের যুদ্ধবিরতির আহ্বান

চীন সরকার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালি–কেন্দ্রিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছে।

সোমবার (২৩ মার্চ) রয়টার্স–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা একটি ‘ভয়াবহ দুষ্টচক্র’ তৈরি করবে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, পরিস্থিতির আরও অবনতি ঘটলে সমগ্র মধ্যপ্রাচ্য চরম বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হতে পারে।

এসময় ডোনাল্ড ট্রাম্প–এর হরমুজ প্রণালি খোলা রাখতে ইরান–এর ওপর চাপ ও সামরিক হুমকি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, শক্তি প্রয়োগ কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না; বরং তা প্রতিশোধ ও সংঘাত বাড়ায়।

চীন স্পষ্টভাবে জানিয়েছে, এই সংঘাতের সূত্রপাতই হওয়া উচিত ছিল না এবং এখনই অস্ত্রবিরতি দিয়ে আলোচনায় ফিরে আসাই একমাত্র পথ।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫