হাতিরপুলে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৩-৩১ ১৬:৩২
নির্বাহী সম্পাদক: নিলুফা খানম
টু-বি মিডিয়ার একটি প্রতিষ্ঠান
রাজধানীর হাতিরপুলে একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি জানান, আমরা দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাই। পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।