বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

হালদা নদীতে অভিযান, ২৩০০ মিটার অবৈধ জাল জব্দ

হালদা নদীতে অভিযান, ২৩০০ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট এলাকা থেকে গুমানমর্দন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে চালানো অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব অংশ নেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, কার্প জাতীয় মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মা মাছ শিকার এবং ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯