বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

গরমে শিশুর সুস্থতায় যা করবেন

গরমে শিশুর সুস্থতায় যা করবেন

শিশুর অভিভাবক হওয়ার মানে হলো, আপনি কখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবেন না। প্রায় সারাক্ষণই শিশুর কোনো না কোনো বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। কারণ, শিশুরা বড়দের মতো নয়। তারা নিজের যত্ন নিতে পারে না। সেই খেয়াল রাখতে হয় বড়দের। শীতের সময়ের মতো গরমেও শিশুর যত্নে বিশেষ যত্নশীল হতে হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে আপনাকে কিছু কাজ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক, গরমে শিশুর সুস্থতায় কী করবেন-

শরীরকে আর্দ্র রাখা অপরিহার্য

শিশুর পানিশূন্যতা এড়াতে, বিশেষ করে খেলার সময়, তারা যেন ঘন ঘন জল পান করে তা নিশ্চিত করুন। শিশুর জন্য তরমুজ, স্ট্রবেরি এবং কমলার মতো বেশি জলীয় উপাদানযুক্ত ফল চমৎকার নাস্তা হতে পারে। চেষ্টা করুন গ্রীষ্মকালীন সব ধরনের ফল শিশুকে খেতে দিতে। এতে একদিকে তার শরীর যেমন পানিশূন্যতা থেকে বাঁচবে তেমনই প্রয়োজনীয় অনেক পুষ্টিও শরীরে প্রবেশ করবে।

সূর্য থেকে সুরক্ষা

বাইরে যাওয়ার ১৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগান। অতিরিক্ত সুরক্ষার জন্য টুপি, সানগ্লাস এবং হালকা ওজনের লম্বা হাতার পোশাক ব্যবহার করুন। এতে সরাসরি রোদ এসে শিশুর ত্বকের ক্ষতি করতে পারবে না। শিশুদের ত্বক বড়দের থেকে বেশি কোমল। তাই তাদের ক্ষতি হওয়ার ভয়ও বেশি থাকে।

দিনের সবচেয়ে বেশি রোদের সময়ে সুরক্ষা

সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি তীব্র রোদ এড়িয়ে চলুন। এসময় শিশু যেন বাইরের রোদে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। বাইরের কার্যকলাপের জন্য খুব সকালে বা শেষ বিকেলে পরিকল্পনা করুন।

তাপ থেকে সুরক্ষা

গরম গাড়িতে শিশুদের কখনও একা ফেলে রাখবেন না। ঘন ঘন ছায়াযুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বিশ্রাম নিতে উৎসাহিত করুন। বাড়িতে থাকলে ঠান্ডা ও আরামদায়ক স্থানে রাখুন। স্কুলে থাকলে সে যেন বাইরে বের হয়ে অতিরিক্ত গরমের ভেতরে দৌড়ঝাঁপ না করে তা বুঝিয়ে বলুন।

খাবার

গরমে শিশুর খাবারের দিকেও খেয়াল রাখতে হবে। শিশুরা ফাস্টফুড বা জাঙ্কফুড ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে। কিন্তু গরমে তাদের এ ধরনের খাবার দেওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকুন। এর বদলে বাড়িতে তৈরি হালকা ও পুষ্টিকর খাবার খেতে দিন। তাতে শিশুর সুস্থ থাকা সহজ হবে।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০