বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৩

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৩

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু, এক অন্তঃসত্ত্বা নারী এবং ৯ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির ও আল-জাওয়াইদা এলাকায় এসব হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে চালানো হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সী ছেলে রয়েছে। ওই নারী যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে হাসপাতালটি। হামলায় তাদের ১৫ বছর বয়সী এক প্রতিবেশীও নিহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-দক্ষিণ ফিলাডেলফি করিডোরের প্রবেশমুখে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে অন্য একটি হামলা চালানো হয়। এতে মধ্য গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফসহ ৯ জন পুলিশ সদস্য নিহত হন। আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জনের মৃত্যু ও ১৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, পবিত্র রমজান মাসে বাজার তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর এই জঘন্য অপরাধ করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ১০ অক্টোবর, ২০২৫ থেকে এ পর্যন্ত ৬৫০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধবিরতি’ চুক্তির চেষ্টা চললেও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫