রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহমিদ মিয়া (১৯) হত্যা মামলার আসামি বাবা -ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মধু মিয়ার ছেলে রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩২)। নিহত ফাহমিদ মিয়া গাইবান্ধা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাহমিদ মিয়াও একই গ্রামের বাসিন্দ।

বুধবার (১ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

র‍্যাব জানায়, বসতবাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে রেজাউল করিম ছানার সাথে ফাহমিদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ৭ জুন রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতান্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রেজাউল করিম ছানা ও তার ছেলে নাসিরুল আহসান আকিব ধারালো অস্ত্র নিয়ে ফাহমিদ মিয়ার বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালায়। এ সময় ভাইকে রক্ষা করতে গিয়ে ফাহমিদ মিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে স্বজনরা আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিক র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শ্রীপুর উপজেলায় পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯