রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধ প্রকল্পের আওতায় কর্মীরহাতের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধ প্রকল্পের আওতায় কর্মীরহাতের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধ প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষনার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডক্টর সৈয়দ মইনুল হাসান সাদিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন। প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কর্মীর হাতের সহ-সভাপতি এটিএম ফরহাদ রিজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফজলুল করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবি র বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আক্তার ও সুরাইয়া আক্তার সিনথিয়া।

আয়োজকরা জানায়, আমেরিকা প্রবাসীদের সংগঠন ফোরাম ৮৬ এর সহযোগিতায় গত চার বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ।

বিবাহযোগ্য, স্বামী পরিত্যক্ত নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদেরকে চার মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর দুটি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপ্ত করে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সনদপত্র ও মূলধন প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, কর্মীর হাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম, ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প, বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প নিয়ে কাজ করে আসছে। যেসব মহাপ্রাণ ব্যক্তি এই সংগঠনটি গড়ে তুলেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান । কর্মীরহাতেকে আরো শক্তিশালী করে আগামীদিনে ওইসব কার্যক্রমের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডকে আরো বেগবান করার কথা ব্যক্ত করে কর্মীরহাতের সকল কার্যক্রমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, বিগত ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীর হাত তাদের নানা সামাজিক কর্মকাণ্ড দিয়ে নিজেদের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরেন। গত ১২ বছর ধরে চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যৌতুক বিরোধ কর্মসূচির আওতায় বিবাহযোগ্য নারীদের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯