রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় ঐতিহ্যবাহী ফাইনাল পাতা খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

গাইবান্ধায় ঐতিহ্যবাহী ফাইনাল পাতা খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী শামীম বাদলের সার্বিক সহযোগিতায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রামানিক ট্রেডার্সের সৌজন্যে এই খেলার আয়োজন করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকালের দিকে উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই পাতা খেলা অনুষ্ঠিত হয়। এই পাতা খেলায় কয়েকটি ইউনিয়ন, শহরসহ বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে আসা কয়েক হাজার দর্শক খেলার আনন্দ উপভোগ করেন। 

খেলা পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, গাইবান্ধার বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুস আলী খান দুখু, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল হাসান সবুজ প্রমুখ।

খেলা সম্পর্কে প্রকৌশলী শামীম প্রামানিক বাদল সকলের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের এবং একটি সুশৃঙ্খল চরিত্র গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। এটি তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলী, একতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে। খেলাধুলার সাথে জড়িত থাকলে যুবকরা মাদক থেকে দুরে থাকবে এবং তারা কোন অন্যায় কাজে সম্পৃক্ত হবে না। তাই বছরের বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, নৌকা বাইচ প্রতিযোগিতা ও পাতা খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯