বুধবার (১০ জুন) বিকেলের দিকে এড হক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন । গত রোববার ৭ জুন স্বাক্ষরিত এক পত্রে সাত সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারায় ২(১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কমিটির অনুমোদন দিয়েছেন।
এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।