শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে বিআরটিএর জরুরি সতর্কতা

ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে বিআরটিএর জরুরি সতর্কতা

ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন চলাচল বন্ধে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং এবং নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানোর কারণে সড়ক, রেলপথের লেভেল ক্রসিং ও ফেরিঘাটে দুর্ঘটনা বাড়ছে।

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিটনেসবিহীন, ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী মোটরযান চলাচলের কারণে যাত্রী, পথচারী, চালক, কন্ডাক্টর ও সুপারভাইজাররা দুর্ঘটনার শিকার হয়ে আহত কিংবা নিহত হচ্ছেন। এসব ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করা গেলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি ও দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯