বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে গ্রুপ পরিচালকসহ মনোনয়নপত্র জমা দেন ৩৫ প্রার্থী

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে গ্রুপ পরিচালকসহ মনোনয়নপত্র জমা দেন ৩৫ প্রার্থী

অবশেষে নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষিত তফসিল মোতাবেক সংগৃহিত মনোনয়নপত্র জমা দেন গ্রুপ পরিচালকসহ ৩৫ প্রার্থী।

নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার (১৩ জুন) মনোয়নপত্র জমা দেওয়ার দেন- সভাপতি পদে হারুন উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির। জুনিয়র সহ-সভাপতি রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মো. মাঈন উদ্দিন, ফরহাদ উদ্দিন চৌধুরী, ফয়জুল্লাহ নোমানী।

এছাড়াও সাধারণ পরিচালক পদে মনোনয়পত্র জমা দেন মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, আবদুল কাইয়ুম, মো. শারাফাত হোসেন চৌধুরী, মো. ইসমাঈল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্যাহ, আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আফছার মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম।

সহযোগী পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেন- তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোস্তাফা কামাল, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোহাম্মদ মাহবুবুল হক, বিবি কুলছুম, মোহাম্মদ তামিম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ, মো. শাহ আলম, মো. নুর নবী জীবন এন এন জীবন, কামরুল ইসলাম চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঞা।

এরআগে, ৪ মে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো. নুরুল আমিন খানকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ী শনিবার (১৩ জুন) বিকাল ৩ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন বোর্ডের চেয়াম্যান জিপি মো. নুরুল আমিন খান জানান।

এর আগে সংস্থার ২৪টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী বুধবার (১০ জুন) ও বৃহস্পতিবার (১১ জুন) মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে সভাপতি পদে হারুন ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী হারুন উর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি পদে আমানত ট্রেডার্সের সত্বাধিকারী আমান উদ্দিন কায়সার সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অফিস সেক্রেটারি মেহেরাব হোসেন রিয়াদ জানান, তফসিলে বর্ণিত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সর্বমোট ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯