বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল: চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল: চঞ্চল চৌধুরী

দেশের অভিনয় জগতের দুই স্তম্ভ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছোট পর্দায় বহুবার তাদের যুগলবন্দি দেখা গেলেও বড় পর্দায় এই জুটির দেখা মেলা ভার। দীর্ঘ ১২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে বড় পর্দায় একসঙ্গে ফিরছেন তারা। নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় এই দুই অভিনেতাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ কাজ করেছিলাম মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। তাই আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল।’

চঞ্চল চৌধুরী এই বড় চমকের পেছনের কারিগর হিসেবে পরিচালক তানিম নূরকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবশ্যই এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই।’

সিনেমাটির মূল ভিত্তি কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের গল্প। চঞ্চলের কথাং, ‘হুমায়ূন স্যার, উনার গল্পের ও লেখার মধ্যে জাদু আছে এটা আমরা সবাই জানি ও বিশ্বাস করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো উনার কোনো বই পড়তে গেলে এক লাইন পড়লে পরের লাইন পড়তে ইচ্ছে করে।

‘প্রত্যেক মোমেন্টে চুম্বকের মতো টান অনুভব করা যায়। সেই গল্প থেকে যখন তানিম নূর সিনেমা বানান, তখন বড় ধরণের কিছু একটা ঘটতে চলেছে বলেই আমি আশা করছি।’

সিনেমায় শুধু মোশাররফ-চঞ্চল নন, একঝাঁক তারকা শিল্পীর সমাগম ঘটেছে। বাঁধন, মম, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর ও ইন্তেখাব দীনারের মতো বলিষ্ঠ অভিনয়শিল্পীদের উপস্থিতিকেই এই সিনেমার ‘সবচাইতে বড় চমক’ হিসেবে দেখছেন চঞ্চল চৌধুরী। তার মতে, নিজের জায়গায় প্রত্যেকেই অত্যন্ত শক্তিশালী অভিনেতা, যাদের একই পর্দায় দেখা যাওয়াটা দর্শকদের জন্য বিশেষ উপহার হতে যাচ্ছে।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২