বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ডট ইন্টারনেটে হামলা-লুটপাটে জড়িতদের শাস্তির দাবি আইএসপিএবির

ডট ইন্টারনেটে হামলা-লুটপাটে জড়িতদের শাস্তির দাবি আইএসপিএবির

ডট ইন্টারনেটসহ দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির নেতৃবৃন্দ জানান, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা কার্যালয়গুলোতে জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।

আইএসপিএবি নেতৃবৃন্দ এই ঘটনাকে কেবল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের সামগ্রিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের ইন্টারনেট খাতের নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ এবং সেবার ধারাবাহিকতাকে গভীর উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের প্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ’ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপদ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এবং স্থানীয় থানা কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯